Wednesday, 9 May 2018

অন্য কামারপুকুর



কামারপুকুর মানেই অামরা জানি ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের জন্মস্থান। এটি ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলী জেলার গোঘাট ব্লকের অন্তর্গত একটি গ্রাম।


আপনি কি জানেন ছাড়াও রয়েছে  আরো ২টি জায়গা যাদের নাম কামারপুকুর। এই ২টি জায়গায় বাংলাদেশে অবস্থিত। এই ২টি কামারপুকুর বাংলাদেশের রংপুর ডিভিশনের অন্তর্গত।

১. প্রথম কামারপুকুরটির অক্ষাংশ ও দ্রাঘিমাংশ হল ২৫.৮৮৯০৮১৩°উত্তর ও ৮৮.১৯৬৯১৪২°পূর্ব। এটি বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে ৪০০-৪৫০ কিমি দূরে অবস্থিত। এখানে রয়েছে কামারপুকুর ঈদগাহ। এটি হরিপুর উপজেলার পাশেই অবস্থিত।






২. দ্বিতীয় কামারপুকুরটির অক্ষাংশ ও দ্রাঘিমাংশ হল ২৫.৭৯১৬৫৩°উত্তর ও ৮৮.৯৩০৩৫৩°পূর্ব। এটি বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে ৩৫০ কিমি দূরে অবস্থিত। গ্রামের পাশ দিয়ে চলে গেছে ঢাকা- দিনাজপুর হাইওয়ে এন-৫। পাশপাশি  রযেছে সৈয়দপুর রেল স্টেশন ও এয়ারপোর্ট।


কি এর আগে জানতেন নাকি অাপনার প্রিয় জায়গার নামেও ভাগ বসিয়েছে অন্য কোনো জায়গা?

তথ্য় সংগ্রহ - সৌমিক লাহা
Source - Google

Friday, 2 March 2018

কামারপুকুরে বইমেলা

ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের জন্মতিথি উপলক্ষ্যে কামারপুকুর মেলার পর কামারপুকুরবাসীর জন্য আরও এক বড়ো চমক। কামারপুকুর শ্রীপুর মাঠে আগামী ৪ঠা মার্চ থেকে শুরু হতে চলেছে গোঘাট গ্রন্থমেলা। মেলা চলবে ১১ই মার্চ অবধি। 

ভগিনী নিবেদিতার জন্ম সার্ধ শতবর্ষ উপলক্ষ্যে আয়োজিত এই গ্রন্থমেলা সফল করবার জন্য খুব তৎপর প্রশাসন। মেলার তদারকিতে সরাসরি নেমেছেন বিধায়ক মানস মজুমদার। মেলার উদ্বোধন করবেন কামারপুকুর রামকৃষ্ণ মঠের অধ্যক্ষ স্বামী লোকোত্তরানন্দজী মহারাজ। 

মেলা উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে থাকছেন ব্রততী বন্দ্যোপাধ্যয়, সারেগামাপা খ্যাত জিমুৎ,চন্দ্রিকা,বাংলা ব্যান্ড ভূমি তেমনই থাকছে চন্দ্রগুপ্ত,মাগন রাজার পালা, মৈমনসিংহ গীতিকার মতো বিখ্যাত নাটক।মেলার সময় দুপুর ২টা থেকে রাত্রি ৯টা অবধি।



কামারপুকুরে ইলেকট্রিক চুল্লি

৩০.০৯.২০১৮ - সৌমিক লাহা , কামারপুকুর আমার শহর কামারপুকুরে ইলেকট্রিক চুল্লি নির্মানে বরাদ্দ সাড়ে ৩ কোটি টাকা|| কামারপুকুরে ইলেকট্রিক ...